শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণ-অভ্যুত্থানে সব শ্রেণি-পেশার মানুষের যে লালিত স্বপ্ন তারই প্রতিফলন হয়েছে জুলাই জাতীয় সনদে। এ সনদ জনসমর্থনে পাস হলে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।